মূল বিষয়বস্তুতে যান
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন — bangladesh.gov.bd

ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল

Islami Bishwabidyalay High School

সন্তোষ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল · ইআইআইএন: ১১৪৬৭৬

জ্ঞান — বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্বের জন্য

নোটিশ

প্রতিষ্ঠান পরিচিতি

প্রধান শিক্ষকের বাণী

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং শুভানুধ্যায়ীগণ,

ইসলামী বিশ্ব বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের স্বাগতম।

শিক্ষা একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির মূল ভিত্তি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের বিকাশ ঘটানো। আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানো এবং তাদের আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা ও সুপ্ত প্রতিভা। উপযুক্ত শিক্ষা, আন্তরিক পরিচর্যা, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করা সম্ভব। তাই পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রতি আমরা গুরুত্ব দিয়ে থাকি।

বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের বিদ্যালয়ের এই ওয়েবসাইট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে তথ্য আদান-প্রদানের একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, ভর্তি-সংক্রান্ত তথ্য, বিজ্ঞপ্তি, পরীক্ষার ফলাফল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই জানা যাবে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারি।

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, সময়ের যথাযথ ব্যবহার করবে, শিক্ষকদের শ্রদ্ধা করবে, অভিভাবকদের সম্মান করবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে। মনে রাখবে, অধ্যবসায়, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও উত্তম চরিত্রই জীবনে প্রকৃত সাফল্য অর্জনের অন্যতম চাবিকাঠি। অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে তোমরা পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলি, যেখানে জ্ঞানচর্চা, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে এবং প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

আমি আমাদের প্রিয় বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে সফল করুন এবং আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ দান করুন।

পরিশেষে, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সাফল্য কামনা করছি।

সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইসলামী বিশ্ব বিদ্যালয় উচ্চ বিদ্যালয়
সন্তোষ, টাঙ্গাইল।