স্বীকৃতি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
নথি নং — বিদ্যালয় শাখা/TANGAIL/১১৪৬৭৬/২৫০০৭৯১ · তারিখ: ২৩-০১-২০২৫
বিষয়: বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন প্রসঙ্গে।
ISLAMI BISHWABIDYALAY HIGH SCHOOL-কে ০১-০১-২০২৫ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য অস্থায়ীভাবে স্বীকৃতি নবায়ন করা হলো। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত পাঠ্যসূচি এবং কেবলমাত্র বোর্ড কর্তৃক অনুমতিপ্রাপ্ত বিষয়সমূহ পাঠদান করতে হবে এবং প্রদত্ত মেয়াদকালের মধ্যে পরবর্তী স্বীকৃতি নবায়নের জন্য ফি জমাসহ আবেদন পেশ ও আরোপিত শর্তাদি পূরণের ব্যবস্থা করতে হবে।
শর্তসমূহ
- বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক/শিক্ষিকাগণের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ও প্রভিডেন্ট ফান্ড চালু করে বোর্ডকে অবহিত করতে হবে।
- একজন প্রশিক্ষণপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক নিয়োগ করে শিক্ষার্থীদের আবশ্যিকভাবে খেলাধুলায় অংশগ্রহণ করানো এবং খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট থাকতে হবে।
- স্বতন্ত্র বিজ্ঞানাগারসহ বিজ্ঞানাগারের জন্য কমপক্ষে ৫,০০০ টাকার প্রয়োজনীয় বৈজ্ঞানিক সরঞ্জামাদি ক্রয় করে ভাউচারসহ সরঞ্জামের তালিকা পেশ করতে হবে।
- স্বতন্ত্র গ্রন্থাগারসহ বিদ্যালয় পাঠাগারে মানসম্মত বিষয়ভিত্তিক সৃজনশীল সংবলিত আরও ৫,০০০ টাকার বই ক্রয় করে ভাউচার ও বইয়ের তালিকা জমা দিতে হবে এবং শিক্ষার্থীদের নিকট নিয়মিত বই সরবরাহ করে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করতে হবে।
- খেলাধুলার মাঠ উন্নয়নসহ বিদ্যালয় আঙিনায় ফুলের বাগান তৈরি এবং বিদ্যালয়ের চারপাশে অধিক সংখ্যক মূল্যবান গাছের চারা রোপণ করে বিদ্যালয়ের সৌন্দর্য ও আয় বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।
- বিদ্যালয়ে স্কাউটিং/গার্লস গাইড প্রবর্তন করে নিয়মিত খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রমসহ অন্যান্য সহপাঠক্রম কার্যাদির বার্ষিক রিপোর্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
- প্রশিক্ষণবিহীন স্নাতক শিক্ষক/শিক্ষিকাগণকে পর্যায়ক্রমে প্রশিক্ষণে যাবার সুযোগ দিতে হবে।