মূল বিষয়বস্তুতে যান
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন — bangladesh.gov.bd

ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল

Islami Bishwabidyalay High School

সন্তোষ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল · ইআইআইএন: ১১৪৬৭৬

জ্ঞান — বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্বের জন্য

নোটিশ

ইতিহাস

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ) কর্তৃক ০১/০১/১৯৭৫ সনে ২.৭৪ একর অর্পিত সম্পত্তির উপর ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। মৌজা সন্তোষ, খতিয়ান নং-০৪ নতুন ৭৩৬ পুরাতন ৭০৪, হালদাগ ৫৮২। তৎকালীন সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ০১/০১/১৯৭৫ থেকে মানবিক, বিজ্ঞান, কৃষি শাখাসহ দুই বছরের জন্য ১ম স্বীকৃতি প্রদান করা হয়। যার স্মারক নং ৩৫/টাং/১৭০৬ তারিখ ১৯/০২/১৯৭৬।

পরবর্তীতে ১৯৮২ সনে তৎকালীন সরকার প্রধান কর্তৃক অর্ডিনেন্স জারির মাধ্যমে ট্রাস্টি বোর্ড গঠন করে ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলসহ ক্যাম্পাসের অন্যান্য প্রতিষ্ঠানের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি ট্রাস্টি বোর্ডের উপর ন্যস্ত করা হয়। ট্রাস্টি বোর্ড থাকাকালীন ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ) এর জমির খাজনা ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিশোধ করা হতো।

১৯৯৯ সনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরবর্তীতে ২০০১ সনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সময় ট্রাস্টি বোর্ডের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত করা হয়। তখন হইতে ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলের জমির খাজনা (লীজমানি) বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিশোধ করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলটি বিশ্ববিদ্যালয়ের সুবিধার্থে পূর্বের অবস্থান হতে সরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ এনায়েত উল্লাহ হোস্টেল ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয়। যার মৌজা সন্তোষ, খতিয়ান নং-০৪, দাগ নং-৭৩৬, হালদাগ-৫৮২, মোট ভূমির পরিমাণ ২.২০ একর। শিক্ষা বোর্ডের অনুমোদন পত্র ৩৫/টাং/৯১৬৭ তারিখ ০৬/০৬/২০১৩। পরবর্তীতে বিদ্যালয়ের সহশিক্ষা চালু ও নামকরণ করা হয় “ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল”। বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত পত্র নং ১৫/টাং/১০২৪৫ তারিখ ২৯/০৭/২০১৩।

২০০৯ সনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত পত্র নং ৫৯৭১ (২) তারিখ ২০/১০/২০০৯ মোতাবেক বিদ্যালয়টিতে প্রবিধানমালা এস.আর.ও নং ৯৯/আইন/২০০৯ এর ৪৯ ধারা মোতাবেক সংস্থা কর্তৃক পরিচালিত বিশেষ কমিটির মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিধায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদাধিকারবলে বিদ্যালয়ের সভাপতি।

মো: দেলোয়ার হোসেন ভূঞা
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল, সন্তোষ, টাঙ্গাইল।