প্রতিষ্ঠান পরিচিতি
প্রতিষ্ঠানের পরিচিতি
ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় ১৯৭৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটি ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল নামেও পরিচিত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়টির সনাক্তকরণ নম্বর (EIIN) নির্ধারণ করা হয়েছে ১১৪৬৭৬। প্রতিষ্ঠার দিনই ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় সরকারিভাবে স্বীকৃতি লাভ করে এবং মাধ্যমিক স্তরে অনুমোদিত হয়।
২০১৩ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল। বর্তমানে প্রতিষ্ঠানটি এই নামেই পরিচিত।
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল সরকারের মাসিক বেতন আদেশ (এমপিও) ব্যবস্থায় অন্তর্ভুক্ত। এমপিও সুবিধাভুক্তির জন্য বিদ্যালয়টির সরকারি নিবন্ধন নম্বর হলো ৪২১১০২১৩০১।
প্রতিষ্ঠাতা: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী · স্থাপিত: ১৯৭৫ · ইআইআইএন: ১১৪৬৭৬ · কেন্দ্র কোড: ২৯১ · বিদ্যালয় কোড: ৪৫২১
প্রতিষ্ঠাতা সম্পর্কে
বিস্তারিতইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল
প্রতিষ্ঠাতা: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৫ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষা বিস্তার ও নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
মাওলানা ভাসানী (১৮৮০–১৯৭৬) ছিলেন উপমহাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ, সমাজসংস্কারক ও নির্যাতিত মানুষের নেতা। তিনি টাঙ্গাইলের সন্তোষে বসবাস করতেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করেছিলেন। পাকিস্তান আমলে তিনি প্রগতিশীল ও কৃষকবান্ধব আন্দোলনের নেতৃত্ব দেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর কর্ম ও দর্শনের জন্য তিনি আজও “মজলুম জননেতা” নামে স্মরণীয়।
ইতিহাস
বিস্তারিতমজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ) কর্তৃক ০১/০১/১৯৭৫ সনে ২.৭৪ একর অর্পিত সম্পত্তির উপর ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। মৌজা সন্তোষ, খতিয়ান নং-০৪ নতুন ৭৩৬ পুরাতন ৭০৪, হালদাগ ৫৮২। তৎকালীন সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ০১/০১/১৯৭৫ থেকে মানবিক, বিজ্ঞান, কৃষি শাখাসহ দুই বছরের জন্য ১ম স্বীকৃতি প্রদান করা হয়। যার স্মারক নং ৩৫/টাং/১৭০৬ তারিখ ১৯/০২/১৯৭৬।
পরবর্তীতে ১৯৮২ সনে তৎকালীন সরকার প্রধান কর্তৃক অর্ডিনেন্স জারির মাধ্যমে ট্রাস্টি বোর্ড গঠন করে ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলসহ ক্যাম্পাসের অন্যান্য প্রতিষ্ঠানের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি ট্রাস্টি বোর্ডের উপর ন্যস্ত করা হয়। ট্রাস্টি বোর্ড থাকাকালীন ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ) এর জমির খাজনা ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিশোধ করা হতো।
১৯৯৯ সনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরবর্তীতে ২০০১ সনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সময় ট্রাস্টি বোর্ডের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত করা হয়। তখন হইতে ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলের জমির খাজনা (লীজমানি) বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিশোধ করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলটি বিশ্ববিদ্যালয়ের সুবিধার্থে পূর্বের অবস্থান হতে সরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ এনায়েত উল্লাহ হোস্টেল ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয়। যার মৌজা সন্তোষ, খতিয়ান নং-০৪, দাগ নং-৭৩৬, হালদাগ-৫৮২, মোট ভূমির পরিমাণ ২.২০ একর। শিক্ষা বোর্ডের অনুমোদন পত্র ৩৫/টাং/৯১৬৭ তারিখ ০৬/০৬/২০১৩। পরবর্তীতে বিদ্যালয়ের সহশিক্ষা চালু ও নামকরণ করা হয় “ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল”। বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত পত্র নং ১৫/টাং/১০২৪৫ তারিখ ২৯/০৭/২০১৩।
২০০৯ সনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত পত্র নং ৫৯৭১ (২) তারিখ ২০/১০/২০০৯ মোতাবেক বিদ্যালয়টিতে প্রবিধানমালা এস.আর.ও নং ৯৯/আইন/২০০৯ এর ৪৯ ধারা মোতাবেক সংস্থা কর্তৃক পরিচালিত বিশেষ কমিটির মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিধায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদাধিকারবলে বিদ্যালয়ের সভাপতি।
মো: দেলোয়ার হোসেন ভূঞা
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল, সন্তোষ, টাঙ্গাইল।
স্বীকৃতি
বিস্তারিতমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
নথি নং — বিদ্যালয় শাখা/TANGAIL/১১৪৬৭৬/২৫০০৭৯১ · তারিখ: ২৩-০১-২০২৫
বিষয়: বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন প্রসঙ্গে।
ISLAMI BISHWABIDYALAY HIGH SCHOOL-কে ০১-০১-২০২৫ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য অস্থায়ীভাবে স্বীকৃতি নবায়ন করা হলো। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত পাঠ্যসূচি এবং কেবলমাত্র বোর্ড কর্তৃক অনুমতিপ্রাপ্ত বিষয়সমূহ পাঠদান করতে হবে এবং প্রদত্ত মেয়াদকালের মধ্যে পরবর্তী স্বীকৃতি নবায়নের জন্য ফি জমাসহ আবেদন পেশ ও আরোপিত শর্তাদি পূরণের ব্যবস্থা করতে হবে।
শর্তসমূহ
- বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক/শিক্ষিকাগণের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ও প্রভিডেন্ট ফান্ড চালু করে বোর্ডকে অবহিত করতে হবে।
- একজন প্রশিক্ষণপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক নিয়োগ করে শিক্ষার্থীদের আবশ্যিকভাবে খেলাধুলায় অংশগ্রহণ করানো এবং খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট থাকতে হবে।
- স্বতন্ত্র বিজ্ঞানাগারসহ বিজ্ঞানাগারের জন্য কমপক্ষে ৫,০০০ টাকার প্রয়োজনীয় বৈজ্ঞানিক সরঞ্জামাদি ক্রয় করে ভাউচারসহ সরঞ্জামের তালিকা পেশ করতে হবে।
- স্বতন্ত্র গ্রন্থাগারসহ বিদ্যালয় পাঠাগারে মানসম্মত বিষয়ভিত্তিক সৃজনশীল সংবলিত আরও ৫,০০০ টাকার বই ক্রয় করে ভাউচার ও বইয়ের তালিকা জমা দিতে হবে এবং শিক্ষার্থীদের নিকট নিয়মিত বই সরবরাহ করে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করতে হবে।
- খেলাধুলার মাঠ উন্নয়নসহ বিদ্যালয় আঙিনায় ফুলের বাগান তৈরি এবং বিদ্যালয়ের চারপাশে অধিক সংখ্যক মূল্যবান গাছের চারা রোপণ করে বিদ্যালয়ের সৌন্দর্য ও আয় বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।
- বিদ্যালয়ে স্কাউটিং/গার্লস গাইড প্রবর্তন করে নিয়মিত খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রমসহ অন্যান্য সহপাঠক্রম কার্যাদির বার্ষিক রিপোর্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
- প্রশিক্ষণবিহীন স্নাতক শিক্ষক/শিক্ষিকাগণকে পর্যায়ক্রমে প্রশিক্ষণে যাবার সুযোগ দিতে হবে।
সকল প্রধান শিক্ষক
বিস্তারিত| ক্রম | নাম | পদবি | শুরুর তারিখ | শেষের তারিখ |
|---|---|---|---|---|
| ১ | জনাব মোহাম্মদ হোসেন | প্রঃ শিঃ | ০১-০১-১৯৭৫ | ১৪-০১-১৯৮০ |
| ২ | জনাব মোঃ শামসুল আলম | ভাঃ প্রঃ শিঃ | ১৫-০৯-১৯৮০ | ৩০-০৬-১৯৮১ |
| ৩ | জনাব মোহাম্মদ হোসেন | প্রঃ শিঃ | ০১-০৭-১৯৮১ | ১৭-০৬-২০০১ |
| ৪ | জনাব মোঃ শামসুল আলম | ভাঃ প্রঃ শিঃ | ১৮-০৬-২০০১ | ৩০-০৬-২০০২ |
| ৫ | জনাব মোঃ শামসুল আলম | প্রঃ শিঃ | ০১-০৭-২০০২ | ০৪-১০-২০০৬ |
| ৬ | জনাব মোঃ রফিকুজ্জামান সিদ্দিকী | ভাঃ প্রঃ শিঃ | ০৫-১০-২০০৬ | ৩০-১১-২০০৮ |
| ৭ | জনাব মোঃ দেলোয়ার হোসেন | ভাঃ প্রঃ শিঃ | ০১-১২-২০০৮ | ৩১-০৮-২০০৯ |
| ৮ | জনাব মোঃ আফজাল হোসেন | প্রঃ শিঃ | ০১-০৯-২০০৯ | ১২-০৯-২০২১ |
| ৯ | মোঃ দেলোয়ার হোসেন ভূঞা | ভাঃ প্রঃ শিঃ | ২২-০৯-২০২১ | বর্তমান |
অবকাঠামো
বিস্তারিতএই তথ্য শীঘ্রই যুক্ত করা হবে।